আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে মিরপুর মডেল থানা।
গ্রেফতারকৃতদের মধ্যে কাফরুল থানা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন (৪৩) ছাড়াও বিভিন্ন নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
