ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৯
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে ডিএমপির বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেপ্তার, আদালতে প্রেরণ

সত্যের কন্ঠ
জুলাই ১৩, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
পঠিত: 71 বার
Link Copied!

উম্মে সালমা,স্টাফ রিপোর্টার:
রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ অভিযানে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী মিরপুর মডেল থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ ও গুরুত্বপূর্ণ স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিভিন্ন মামলার আসামি, পরোয়ানাভুক্ত অভিযুক্ত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা মামলার তথ্য যাচাই করা হয়েছে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতেও কয়েকজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জীবন (২৫), মো. বায়েজীদ (২৫), মো. রায়হান (২৪), শামীম সরকার (২৫), সাব্বির আহমেদ দ্বীপ (২১), মো. পারভেজ (২৬), মো. সবুজ (৩০), মো. শাহীন পারভেজ (৩৩), সূর্য শংমা (১৯), রুদ্র বিশ্বাস (১৯), এলেক্স হালদার (১৯), মো. রাব্বি হোসেন (২৪), মো. পারভেজ আহমেদ (৩১), মো. আসিফ আনসারী (২৮), মো. পাভেল হোসেন রোমান (২৫), মো. সৈকত (২৯), মো. রনি (২৮), মো. ইয়াকুব আলী (৩০), মো. সবুজ মিয়া (২৮), মো. বকুল মিয়া (৪০), মো. ইমন (২৫), মো. সজিব (২২), মো. হাসান (২৪), মো. নাইম (২২), মো. শাকিল (২৩), মো. জনি মিয়া (৩৪), মো. রাব্বিজুল মিনার (২২), স্বাধীন জোয়াদ্দার (২২), মো. আ. রহমান (২৯) এবং মো. ইমন (২২)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ছাড়াও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে সকলকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, রাজধানীতে চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে ডিএমপির বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।

পুলিশের দাবি, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের ধারাবাহিক অভিযান নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও রাজধানীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।