ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৬
আজকের সর্বশেষ সবখবর

মান্নার মনোনয়নপত্র বাতিল

সত্যের কন্ঠ
জানুয়ারি ২, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
পঠিত: 68 বার
Link Copied!

হলফনামায় স্বাক্ষরের তারিখ গরমিল থাকায় বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান তার মনোনয়নপত্র বাতিল করেন।

পাশাপাশি এই আদেশের বিরুদ্ধে যদি আপত্তি থাকে তাহলে আপিল করার পরামর্শ প্রদান করেন। তার আগে, জাতীয় পার্টি মনোনীত সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মামলার আসামিসহ পলাতক থাকার জন্য মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন তিনি।

এ আসনে অন্যান্য বৈধ প্রার্থীরা হলেন মীর শাহে আলম (বিএনপি), মাওলানা আবুল আজাদ মো. শাহাদাতুজ্জামান (জামায়াতে ইসলামী), মো. জামাল উদ্দীন (ইসলামী আন্দোলন)।

।উল্লেখ্য, ৩৭ (শিবগঞ্জ) বগুড়া-০২ আসনে সর্বমোট ০৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এছাড়াও বাতিল করা হয়েছে গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।