ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৪
আজকের সর্বশেষ সবখবর

মশক নিধন কার্যক্রম জোরদার করতে প্রয়োজনীয় টাকা বরাদ্দের ব্যবস্থা হচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী

সত্যের কন্ঠ
আগস্ট ১০, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ
পঠিত: 128 বার
Link Copied!

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা করা হচ্ছে।

তাজুল ইসলাম আজ সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে নেওয়া মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত বিশেষ ভার্চুয়াল সভায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, তবে আমাদের নিজ নিজ বাড়ির আঙিনা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতায় সচেতনতা এবং জনগণকে আরো সম্পৃক্ত করার সুযোগ রয়েছে।

তাজুল ইসলামডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তাজুল ইসলাম জানান, সারা দেশে দ্রুত ডেঙ্গু নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পৌরসভা মেয়র ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বলেন, সারা বিশ্বে মশা প্রতিরোধে স্বীকৃত বিভিন্ন পদ্ধতি এবং নিয়ম বাংলাদেশে অনুসরণ করা হচ্ছে। বিভিন্ন গবেষণার মাধ্যমে উঠে আসা পদ্ধতিগুলোই মশক নিধনে কার্যকর। সেদিক থেকেও আমরা পিছিয়ে নেই।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।