ময়মনসিংহের কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৩,৯০০ পিস ভারতীয় কসমেটিকসসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে নেত্রকোনা জেলার বাসিন্দা হাবিবুল্লাহ (৩২) ও রমজান আলীকে (৪৫) গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, বাসের ভেতরে বস্তার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩,৯০০ পিস ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের বিপরীতে তারা কোনো বৈধ কাগজপত্র বা শুল্ক পরিশোধের রসিদ দেখাতে পারেননি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে কসমেটিকসসহ বিভিন্ন পণ্য শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলামতসহ ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
