ঢাকাশুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৬
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে সংলাপের আহ্বান সৌদি যুবরাজের

সত্যের কন্ঠ
আগস্ট ২, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ
পঠিত: 17 বার
Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর সঙ্গে এক ফোনালাপে তিনি উত্তেজনা প্রশমন এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।

সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, যুবরাজ সংলাপকে অগ্রাধিকার দিয়ে কূটনৈতিক সমাধানের পথ সুগম করতে সব ধরনের প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেছেন। এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, সম্ভাব্য ইরান হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন সৌদি যুবরাজ।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সৌদি আরব শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। এদিকে ট্রাম্প আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে ইরানে সম্ভাব্য হামলার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানান।

সৌদি আরবের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে উত্তেজনা কমানো এবং আলোচনার পথই সবচেয়ে কার্যকর উপায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।