ঢাকাশুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৮
আজকের সর্বশেষ সবখবর

“যাত্রীর ছদ্মবেশে গাঁজাবহন সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার”

সত্যের কন্ঠ
আগস্ট ৬, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
পঠিত: 4 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
র‍্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এর টহল টিম টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়নগঞ্জ ট্রাভেলস নামক একটি যাত্রীবাহী বাস যোগে ১ জন ব্যক্তি যাত্রীবেশে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে উর্ব্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে টহল টিমটি উজিরপুর থানাধীন ঢাকা টু বরিশাল মহাসড়কের ইছলাদি টোল প্লাজার সম্মুখে রাস্তার পূর্বপাশে বিশেষ চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্ট করাকালীন ০৫ আগস্ট ২০২৬ ইং তারিখ বিকাল ০৪:২০ মিনিটের সময় নারায়নগঞ্জ ট্রাভেলস নামক যাত্রীবাহী বাস আসতে থাকলে গাড়ীটিকে থামার নির্দেশ দিলে গাড়ীর চালক গাড়ীটি চেকপোস্টে থামায়। তখন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাড়ীতে যাত্রীর বেশে থাকা অভিযুক্ত মোঃ আবু জাফর পেদা (৪৬), পিতা- মোঃ আব্দুল জলিল পেদা, সাং- দক্ষিণ মুরাদিয়া, থানা- দুমকি, জেলা- পটুয়াখালি’কে তার পিঠে ঝুলানো স্কুলব্যাগ’সহ গাড়ী হতে নামিয়ে উপস্থিত স্বাক্ষীগণের সম্মুখে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত অকপটে স্বীকার করে যে, সে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত এবং তার স্কুল ব্যাগের ভিতর অবৈধ মাদকদ্রব্য গাঁজা আছে।

অতঃপর ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীগণের সামনে অভিযুক্তের হেফাজতে থাকা স্কুল ব্যাগ হতে খাঁকি রং এর কসটেপে মোড়ানো ৩ টি প্যাকেটে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে হেফাজতে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করতঃ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বরিশাল জেলার উজিরপুর থানায় হস্তান্তর করা হয়। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‌্যাব-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল এর এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।