আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
০৬ আগস্ট ২০২৬ ইং তারিখ রাজধানীর মিরপুর এলাকা থেকে পেশাদার এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ ইসমাইল হোসেন (২৬)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১০:০০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি টিম মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইসমাইল হোসেন একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে তিনটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
