ঢাকাশুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৮
আজকের সর্বশেষ সবখবর

“কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থান উপলক্ষ্যে জামায়াতের গণমিছিল”

সত্যের কন্ঠ
আগস্ট ৫, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ
পঠিত: 12 বার
Link Copied!

কয়রা প্রতিনিধি:
জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের ২য় বার্ষিক পালন উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী কয়রা উপজেলা শাখার উদ্যোগে এক গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ আগষ্ট ২০২৬ ইং তারিখ বিকাল ৪:০০ টায় উপজেলা সদরে গনমিছিল শেষে কপোতাক্ষ কলেজের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ আজাদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান। আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা জিএম রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা সুজাউদ্দিন, জেলা সুরা সদস্য প্রভাষক আঃ রব, হাফেজ জাহাঙ্গীর আলম, জেলা শ্রমীক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ ওলিউল্যাহ, উপজেলা সভাপতি শাহাবুদ্দিন শিহাব, জামায়াত নেতা মাওলানা সাজ্জাদুল্যাহ, মাষ্টার সাইফুল্লাহ হায়দার, মাষ্টার নুর কামাল, মোঃ মিজানুর রহমান, আবু সাঈদ, ডাঃ ইছাক আলী খান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।