ঢাকাশুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৭
আজকের সর্বশেষ সবখবর

“ব্যাংকিং খাতের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে র‍্যাব-৩, বাংলাদেশ ব্যাংক এবং BFIU এর মধ্যে ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়”

সত্যের কন্ঠ
আগস্ট ৬, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
পঠিত: 8 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
০৬ আগস্ট ২০২৬ ইং তারিখ সকাল ১১:৩০ মিনিটের সময় বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের ৫ম তলাস্থ কাজেমী সেন্টারে মানিলন্ডারিং, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া এবং এমএফএস সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে র‍্যাব-৩ এবং বাংলাদেশ ব্যাংক ও BFIU এর যৌথ উদ্যোগে একটি টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক খন্দকার সিরাজুল ইসলাম, অতিঃ পরিচালক মোঃ রবিউল ইসলাম, অতিঃ পরিচালক মেজর (অবঃ) আবদুল্লাহ নূর ফারুকসহ BFIU এবং র‍্যাব-৩ এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকিং খাতের প্রাতিষ্ঠানিক ও ভৌত নিরাপত্তা জোরদার করা এবং সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, হ্যাকিং, অনলাইন জুয়া ইত্যাদি অপরাধ নিয়ে আলোচনা হয়।

ব্যাংকিং চ্যানেলের অপব্যবহার করে কেউ যেন মানিলন্ডারিং করতে না পারে সে লক্ষ্যে নজরদারি বাড়ানো এবং গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট নিরাপদ করতে E-KYC ব্যবস্থা বাধ্যতামূলক করার বিষয়ে আলোচনা হয়। এর ফলে ভুয়া বা বেনামি অ্যাকাউন্ট বন্ধ করা সম্ভব হবে।
সাইবার অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে র‍্যাব, বাংলাদেশ ব্যাংক এবং BFIU এর মধ্যে পারস্পরিক তথ্য আদান-প্রদান এবং কারিগরি সহায়তা অব্যাহত থাকবে, যা অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।