ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৫
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসায়ী সোহাগ হত্যার দায় স্বীকার প্রধান আসামি মহিনের

সত্যের কন্ঠ
জুলাই ২০, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
পঠিত: 80 বার
Link Copied!

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতলের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) বড় কংক্রিটের ব্লক দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি মাহমুদুল হাসান মহিন।

রোববার (২০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। তারও আগে

এর আগে, শনিবার (১৯ জুলাই) একই আদালতে মামলার আরেক আসামি সজীব ব্যাপারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারও আগে গত ১৭ জুলাই মামলার আসামি টিটন গাজী, মো. আলমগীর ও মনির ওরফে লম্বা মনির হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এ নিয়ে মোট ৫ জন আদালতে স্বীকারোক্তি দিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।