ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৮
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলে আজকের ম্যাচ: চিটাগং কিংস বনাম দুর্বার রাজশাহী

সত্যের কন্ঠ
জানুয়ারি ৩, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ
পঠিত: 236 বার
Link Copied!

আজকের দিনের প্রথম খেলায় চিটাগং কিংসের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী।

শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।

প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে পদ্মাপাড়ের দল দুর্বার রাজশাহী। তাসকিন আহমেদের ৭ উইকেট ও এনামুল-বার্লের জোড়া অর্ধশতকের সৌজন্যে ঢাকার বিপক্ষে জয় তুলে নিয়েছে তারা।

অন্যদিকে, আজ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বন্দরনগরীর দল চিটাগং কিংস। প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ৩৭ রানে হারতে হয়েছিল মোহাম্মদ মিঠুনের দলকে।

**দুর্বার রাজশাহী একাদশ:**
মোহাম্মদ হারিস, এনামুল হক (অধিনায়ক), আকবর আলী (উইকেট কিপার), রায়ান বার্ল, সাব্বির হোসেন, ইয়াসির আলী, সোহাগ গাজী, হাসান মুরাদ, মোহর শেখ, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।

**চিটাগং কিংস একাদশ:**
পারভেজ হোসেন ইমন, উসমান খান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক/উইকেট কিপার), গ্রাহাম ক্লার্ক, হায়দার আলী, শামীম হোসেন, আরাফাত সানি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম ও খালেদ আহমেদ।

**পয়েন্ট টেবিল:**
বর্তমানে রাজশাহী তিন নম্বরে অবস্থান করছে, অন্যদিকে চিটাগং কিংস রয়েছে একেবারে তলানিতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।