ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৮
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১৪, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ
পঠিত: 25 বার
Link Copied!

 

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব জানায়, সোমবার (১৩ জুলাই) বিকেলে ফকিরহাট থানার কাটাখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাইম মাঝি (২০) ও তুহিন হাওলাদারকে (১৮) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।