আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬-এর সদর কোম্পানি।
র্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক ৯টায় রামপাল থানাধীন ফয়লা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইব্রাহিম তালুকদার (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ফুলতলা এলাকার বাসিন্দা।
অভিযানকালে গ্রেফতারকৃতের হেফাজত থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
