ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪
আজকের সর্বশেষ সবখবর

বসুন্ধরা আবাসিক এলাকার নিরাপত্তা নিয়ে র‌্যাব-১ ও বসুন্ধরা গ্রুপের সমন্বয় সভা

সত্যের কন্ঠ
জুলাই ২০, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ
পঠিত: 15 বার
Link Copied!

বসুন্ধরা আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা জোরদারে র‌্যাব-১ ও বসুন্ধরা গ্রুপের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় চুরি-ছিনতাই প্রতিরোধ, আবাসিক এলাকায় মাদক ব্যবহার বন্ধ এবং অনলাইন জুয়া দমনে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও বসুন্ধরা কর্তৃপক্ষের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল মো. নেয়ামুল হালিম খান, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), নিরাপত্তা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।