ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২০
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু সম্পর্কে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জানতে হবে : শিক্ষামন্ত্রী

সত্যের কন্ঠ
আগস্ট ১৮, ২০২৩ ১০:০৭ অপরাহ্ণ
পঠিত: 339 বার
Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ছিলেন, কেমন ছিলেন, বঙ্গবন্ধুর কারণে কিভাবে আমরা স্বাধীন দেশ পেলাম এবং বাংলাদেশকে তিনি কোথায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন, শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে কিভাবে কাজ করছেন তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জানতে হবে।

দীপু মনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা এগিয়ে চলেছি। নতুন প্রজন্মরা সোনার মানুষ হয়ে স্মার্ট বাংলাদেশ গড়বে সেই প্রত্যাশা রাখছি।

এসময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অশিষ বরন দাশ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।