ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৪
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ১৩, ২০২৬ ১:৪৪ অপরাহ্ণ
পঠিত: 55 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৮৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. শরিফুল শেখ (৪৫)। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জুন ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৫টা ৩৫ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল আলফাডাঙ্গা থানাধীন কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শরিফুল শেখের কাছ থেকে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২৬ হাজার ৪০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত শরিফুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুরের আলফাডাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদক নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।