ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১১
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে অ্যাম্বুলেন্সে আগুন লেগে ৬ জন নিহত

সত্যের কন্ঠ
জুন ২৪, ২০২৩ ২:১৭ অপরাহ্ণ
পঠিত: 169 বার
Link Copied!

ফরিদপুরের ভাঙ্গায় আজ বেলা ১১টার দিকে অ্যাম্বুলেন্সে আগুন ধরে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মৃতদেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের চালককে আহতাবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কি কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন লেগে যায় তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সিলিন্ডার বিস্ফোরণের কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায় বলে ধারনা করা হচ্ছে।

ভাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা  জাফর বলেন, সকালে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌছান। তবে তার আগেই ভস্মীভূত অ্যাম্বুলেন্সের যাত্রীরা পুড়ে অঙ্গার হয়ে যায়। সম্ভবত ৬ জন যাত্রী ছিলেন। সকলেই মারা গেছেন। আমরা লাশ শনাক্তের চেষ্টা চালাচ্ছি।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিযারুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন ওই অ্যাম্বুলেন্সের যাত্রীরা । পথিমধ্যে মালিগ্রামে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।