প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে এ সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎ করতে এসে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোহাম্মদ আলী আরাফাত। এ সময় তার সহধর্মিনী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। নৌকা প্রতীকের প্রার্থী আরাফাত পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
