ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৭
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর অর্জনকে ‘আকর্ষণীয়’ অভিহিত করেছেন বাইডেন : মোমেন

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৮:৩৬ অপরাহ্ণ
পঠিত: 130 বার
Link Copied!

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অর্জনকে ‘আকর্ষণীয়’ বলে অভিহিত করেছেন। দুই সরকার প্রধান সম্প্রতি নয়াদিল্লীতে জি-২০ সম্মেলনের সময় মতবিনিময়কালে তিনি একথা বলেন।

মোমেন বলেন, তাঁরা (শেখ হাসিনা ও জো বাইডেন) খুব আন্তরিকভাবে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন … এ সময় তাঁদের খুব সন্তুষ্ট দেখাচ্ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৯-১০ সেপ্টেম্বর জি২০ শীর্ষ সম্মেলন চলাকালীন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনা সম্পর্কে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রেসিডেন্ট বাইডেনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, ‘আমি এটা জানি…আপনার অর্জন খুবই আকর্ষণীয়।’

মোমেন বলেন, এ সময় প্রধানমন্ত্রী বাইডেনকে জানিয়েছিলেন, তিনি তাঁর পিতা-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হারিয়েছেন এবং তিনি বাংলাদেশের জনগণকেই তাঁর পরিবার হিসাবে বিবেচনা করেন।

শেখ হাসিনা বলেন, ‘দেশে আমার ১৭০ মিলিয়ন মানুষের একটি বড় পরিবার রয়েছে।’

প্রধানমন্ত্রী বাইডেনকে জানান, তাঁর লক্ষ্য হচ্ছে এই লোকদের সমস্ত মৌলিক চাহিদা পূরণ করে একটি উন্নত জীবন দেয়া।

গত ৯ সেপ্টেম্বর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে এবং অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদও দুই নেতার সঙ্গে আড্ডায় যোগ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।