ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০০
আজকের সর্বশেষ সবখবর

“পৃথক অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও ৬,৬০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার ”

সত্যের কন্ঠ
জুন ১৮, ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ
পঠিত: 46 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

র‌্যাব-৪ সিপিসি-২, সাভার সূত্রে জানা যায়, ১৭ জুন ২০২৬ তারিখ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শ্রীপুর গণকবাড়ী এলাকায় কতিপয় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী বিশৃঙ্খলা সৃষ্টি ও মাদক ব্যবসার উদ্দেশ্যে অস্ত্র মজুদ করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে একটি নির্মাণাধীন ওয়াশরুমের ভেতরে শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

অপরদিকে র‌্যাব-৪ সিপিসি-৩, মানিকগঞ্জ সূত্রে জানা যায়, একই দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানাধীন ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। পরবর্তীতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে মোছাঃ চম্পা খাতুন (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৬,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত চম্পা খাতুন জানান, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে শিবালয় থানাধীন পাটুরিয়া ফেরিঘাট ও আশপাশের এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলেন।

উদ্ধারকৃত বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

র‌্যাব জানায়, আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং মাদক নির্মূলে তাদের জোরালো সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।