পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।ফয়সাল হাসান জানান, জনবল ঘাটতি পূরণে দ্রুত সময়ের মধ্যেই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
এর আগে গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবলের ঘাটতি রয়েছে।
এ প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। শূন্য পদ পূরণে প্রয়োজনীয় কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।