ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫০
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় রাষ্ট্রপতির ৭৫তম জন্মদিন পালন

সত্যের কন্ঠ
ডিসেম্বর ১১, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ
পঠিত: 103 বার
Link Copied!

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ৭৫তম জন্মদিন পালন করেছে পাবনাবাসীরা। গতকাল রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন। বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ।

বিশেষ আলোচক ছিলেন প্রবীণ সাংবাদিক আক্তারুজ্জামান আখতার, জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহম্মেদ আজাদ, সেচ্ছাসেবক লীগনেতা আব্দুল আজিজ, সমাজসেবক রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস রানা, সাংবাদিক এস এম মাহাবুব আলম, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক শহীদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুরুতেই মহান বিজয় দিবসকে সামনে রেখে স্বাধীনতা সংগ্রামে জীবন দানকারী বীর শহীদের সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে রাষ্ট্রপতির শুভ জন্মদিন উপলক্ষে একটি বিশাল কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।