ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩০
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর গায়বানা জানাজা অনুষ্ঠিত

সত্যের কন্ঠ
আগস্ট ১৬, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ
পঠিত: 163 বার
Link Copied!

শামীম আহমেদ,পাবনা জেলা প্রতিনিধিঃ-

পাবনায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর গায়বানা জানাযায় হাজার হাজার মানুষের উপস্থিততে অনুষ্ঠিত।

মঙ্গলবার (১৫ আগস্ট) বাদ জোহর ঐতিহাসিক দারুল আমান ট্রাস্ট ময়দানে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার সাঈদী ভক্ত অনুগতরা এ জানাজায় অংশগ্রহণ করেন।

গায়েবানা জানাজায় ইমামতি করেন ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস শাকুর।

গায়েবানা জানাজার আগে পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসেনের পরিচালনায় আল্লামা সাঈদীর জীবন ও কর্মের ওপরে আলোকপাত করে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরার সদস্য ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা জুবায়ের আহমেদ খান, পাবনা পৌরসভা জামায়াতের আমির অধ্যাপক রাকিব উদ্দিন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।