ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৪
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে মসজিদের পাশে বোমা বিস্ফোরণে নিহত ৫২

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ
পঠিত: 426 বার
Link Copied!

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি মসজিদের পাশে বোমা বিস্ফোরণে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মাসতুং জেলার স্থানীয় হাসপাতালগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ডন।

মাসতুং জেলার শাহেদ নওয়াব গৌয়াস বাকশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সায়েদ মিরওয়ানি হতাহতের বিষয়টি ডনকে নিশ্চিত করেছেন। আর পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সিটি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মোহাম্মদ জাবেদ লেহরি। এছাড়া জেলা স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও) আব্দুল রাজ্জাক শাহিও বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. সায়েদ মিরওয়ানি বলেন, ‘আমাদের এখানে এখন পর্যন্ত ২৮টি মরদেহ আনা হয়েছে। আর মাসতুং জেলা হাসপাতালে ছয়টি মরদেহ নেওয়া হয়েছে।’

 

কয়েক ডজন আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে ডা. মিরওয়ানি বলেন, ‘আশঙ্কাজনক অবস্থায় ২০ জনকে কোয়েটায় পাঠানো হয়েছে। মরদেহ ও আহত ব্যক্তিদের উদ্ধার প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে।’

 

এর আগে মাসতুং পুলিশের সহকারী কমিশনার আত্তাহুল মুনিম জানিয়েছিলেন, বিস্ফোরণে ১৫ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলফালাহ রোডের মদিনা মসজিদের পাশে র‌্যালির জন্য মানুষদের জড়ো হওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।