ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫০
আজকের সর্বশেষ সবখবর

পদ্মাসেতু উত্তর থানায় ১১ লাখ টাকার স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সত্যের কন্ঠ
জুলাই ২৩, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
পঠিত: 7 বার
Link Copied!

 

মোসাদ্দেক বিল্লাহ আবির:

মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২৮১ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

র‌্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে র‌্যাব-১০-এর সিপিসি-২, মুন্সীগঞ্জ শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল পদ্মাসেতু উত্তর থানার পশ্চিম কাজির পাগলা মসজিদ সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পদ্মাসেতু হয়ে আসা সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালে একটি প্রাইভেটকার তল্লাশি করে এর ভেতর থেকে ২৮১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ২৪ হাজার টাকা। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সম্রাট হোসেন (৩৬), পিতা: মোশারফ হোসেন এবং শরিফুল ইসলাম (২৪), পিতা: তরিকুল ইসলাম। তাদের উভয়ের বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানার হালসা এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং র‌্যাবের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তর এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য, জব্দকৃত প্রাইভেটকার এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।