ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৯
আজকের সর্বশেষ সবখবর

পল্লবীর কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’-এর রজ্জব ও টুন্ডা হাসানসহ ৫ সদস্য গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৬, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
পঠিত: 43 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’-এর অন্যতম সক্রিয় সদস্য রজ্জব ও টুন্ডা হাসানসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। শনিবার (৫ জুলাই) রাতে পল্লবী থানাধীন এভিনিউ-৫ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. রজ্জব হোসেন (২৩), মেহেদী হাসান ওরফে টুন্ডা হাসান (৩০), আলফাজ আহমেদ আসু (২২), সোহেল রানা (৩৯) ও মো. শাহা পরান (২৩)। এর আগে একই গ্রুপের সদস্য পারভেজ, টান আকাশ, শিশির আহম্মেদ ইমন, আব্দুল্লাহ ও আল আমিনসহ আরও পাঁচজনকে গত ১৭ জুন ও ৪ জুলাই পৃথক অভিযানে গ্রেফতার করা হয়েছিল।

র‍্যাব সূত্রে জানা যায়, সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কিশোর গ্যাং সদস্যদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তদন্তে জানা যায়, ‘ভইরা-দে গ্রুপ’-এর সদস্যরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন শোডাউনের ভিডিও প্রকাশ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল।

এছাড়া গ্রেফতারকৃত সোহেল রানার বিরুদ্ধে পল্লবী থানার একটি মামলায় এবং আলফাজ আহমেদ আসুর বিরুদ্ধে আরেকটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মেহেদী হাসান ওরফে টুন্ডা হাসানের বিরুদ্ধেও পল্লবী ও কাফরুল থানায় দুটি মামলা রয়েছে।

ঘটনার পর র‍্যাব-৪ ছায়াতদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে। সর্বশেষ অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এর আগে গ্রেফতার হওয়া পাঁচজনসহ এ পর্যন্ত ‘ভইরা-দে গ্রুপ’-এর মোট ১০ সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কিশোর গ্যাং দমনে র‍্যাব-৪-এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।