ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪২
আজকের সর্বশেষ সবখবর

পল্লবীতে ১৪ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৪, ২০২৬ ১১:১৩ অপরাহ্ণ
পঠিত: 25 বার
Link Copied!

ঢাকা, ০৪ জুলাই ২০২৬ খ্রি. রাজধানীর পল্লবী এলাকায় ১৪ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ আনোয়ার হোসেন সাঈদ (৫০)।

পল্লবী থানা সূত্রে জানা যায়, শনিবার (০৪ জুলাই) রাত আনুমানিক ২:৪০ ঘটিকায় রাজধানীর পল্লবী থানাধীন থার্টিন হার্টস ক্যাম্প এলাকায় বাথরুম থেকে ফেরার সময় আনোয়ার হোসেন সাঈদ ভিকটিমের মুখ চেপে ধরে জোর করে নিজের ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে ভিকটিমকে মারধর করে এবং মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণ করে। পরবর্তীতে তাকে বিবস্ত্র অবস্থায় কল পাড়ের পানির হাউজের মধ্যে ফেলে রেখে সে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় একজন অজু করতে গিয়ে পানির হাউজে অচেতন ও বিবস্ত্র অবস্থায় ভিকটিমকে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন ও ভিকটিমের পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, স্থানীয় জনগণ ঘটনার খবর পেয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন সাঈদ ভিকটিমকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উত্যক্ত করতো ও খারাপ প্রস্তাব দিয়ে আসছিল। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে, একটি মামলা রুজু করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।