ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৫
আজকের সর্বশেষ সবখবর

পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির পাক্ষিক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

সত্যের কন্ঠ
জুন ২৭, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
পঠিত: 45 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ স্থানে পরিবহন শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে এ বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানের দিকনির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে বাটা সিগন্যাল ট্রাফিক পুলিশ বক্স, মহাখালী টার্মিনাল ট্রাফিক পুলিশ বক্স, মতিউর রহমান পার্ক এবং ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করা হয়। বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকরা পরিবহন শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করেন।

ডিএমপি জানায়, বিভিন্ন জরিপে দেখা গেছে অধিকাংশ পরিবহন চালক ও হেলপার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুসজনিত জটিলতা এবং মাংসপেশির বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন। কর্মব্যস্ততা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণ করতে না পারায় তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ কার্যক্রম চালু হওয়ার পর থেকে ইতোমধ্যে সহস্রাধিক পরিবহন শ্রমিক এ সেবা গ্রহণ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।