ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৮
আজকের সর্বশেষ সবখবর

নিশিরাতের নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি : রিজভী

সত্যের কন্ঠ
আগস্ট ৫, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ
পঠিত: 484 বার
Link Copied!

বর্তমান সরকারের অধীনে নিশিরাতের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, এই সরকারের অধীনে নিশিরাতের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। আগে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। তারপর পার্লামেন্ট বাতিল করে সরকারকে পদত্যাগ করতে হবে। তারপর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে।

শনিবার (৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেই কেবল বিএনপি তাতে অংশগ্রহণ করবে, তার আগে নয়।

তিনি আরও বলেন, তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা এবং রায় সম্পূর্ণ মিথ্যা। রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে সরকার এ ধরনের সাজাগুলো দিচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।