ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০১
আজকের সর্বশেষ সবখবর

নিউমার্কেটে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১৯, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ
পঠিত: 15 বার
Link Copied!

রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ।

রোববার (১৯ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মো. জাকির (৪২) নামে ওই আসামিকে আটক করা হয়। পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।