ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৭
আজকের সর্বশেষ সবখবর

নিউমার্কেটে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৫, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ
পঠিত: 28 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৪ হাজার ৫০০ টাকা মূল্যের ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

র‍্যাব সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) বিকেল আনুমানিক ৩:২০টায় নিউমার্কেট থানাধীন নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো. মিলন ওরফে আকাশ (২৫) এবং মো. শফিকুল ইসলাম (২৪)-কে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে ১০৫টি ইয়াবা ট্যাবলেট, ৬৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৬ হাজার ৭২০ টাকা নগদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৪ হাজার ৫০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীর নিউমার্কেটসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।