ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৩
আজকের সর্বশেষ সবখবর

ধানমন্ডিতে নিষিদ্ধ সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেফতার; ব্যানার, ক্যাপ ও যানবাহন জব্দ

সত্যের কন্ঠ
জুন ২২, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
পঠিত: 31 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর ধানমন্ডি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২২ জুন ২০২৬ সকাল আনুমানিক ৬:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি থানাধীন সাতমসজিদ রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১০ জন সক্রিয় নেতাকর্মীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে যুবলীগের মনোগ্রামসংবলিত ১৫টি ক্যাপ, বিভিন্ন নেতাকর্মীর ছবি সম্বলিত ৮টি গেঞ্জি এবং “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” লেখা একটি ব্যানার উদ্ধার করা হয়। এছাড়া তাদের বহনে ব্যবহৃত দুটি বাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।