ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০০
আজকের সর্বশেষ সবখবর

“ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই গ্রেফতার”

সত্যের কন্ঠ
জুন ১৯, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
পঠিত: 33 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন কদমতলী মোড় এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মোঃ শরিফুল ইসলাম (৩০)-কে মামলা রুজুর মাত্র ৯ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬ তারিখ রাত ৭টা ৩০ মিনিটে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন কদমতলী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম মহাদেবপুর উপজেলার স্বরসতীপুর গ্রামের বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন মানসিক প্রতিবন্ধী নারী, যিনি বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। গত ১১ জুন ২০২৬ তারিখ সন্ধ্যায় নওগাঁ আদালত এলাকা থেকে বাড়ি ফেরার পথে নওগাঁ সদর মডেল থানাধীন বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আসামি শরিফুল ইসলাম তাকে কৌশলে বাসে তুলে নজিপুরে নিয়ে যায়। পরে সেখান থেকে মহাদেবপুর উপজেলার স্বরসতীপুর এলাকায় নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

পরদিন ভোররাতে আসামি ভুক্তভোগীকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং পরে ফজরের আজানের সময় তাকে বাসে তুলে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী ঘটনাটি স্থানীয়দের জানালে আলোচনা সাপেক্ষে গত ১৮ জুন নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারায় মামলা নং-৩৬, তারিখ ১৮/০৬/২০২৬ রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে র‌্যাব-৫ পলাতক আসামিকে গ্রেফতারের অভিযান শুরু করে এবং মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।