ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৫
আজকের সর্বশেষ সবখবর

দোহারের কৃতী সন্তান হাসান মতিউর রহমান: বাংলা সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র

সত্যের কন্ঠ
জুলাই ১৮, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ
পঠিত: 65 বার
Link Copied!

রবিউল ইসলাম নিপ্পন:

বাংলাদেশের সংগীতাঙ্গনের অন্যতম খ্যাতিমান গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও সংগীত প্রযোজক হাসান মতিউর রহমান। তিনি ১৯৫৮ সালের ৮ ডিসেম্বর ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পূর্ব–ধোয়াইর গ্রামে জন্মগ্রহণ করেন।
তাঁর পিতা মোহাম্মদ হাসানউদ্দীন কর্মসূত্রে কলকাতায় অবস্থান করলেও সংগীতের প্রতি ছিল গভীর অনুরাগ। পিতার সেই সংগীতপ্রেম থেকেই ছোটবেলা থেকেই হাসান মতিউর রহমানের মনে সংগীতের প্রতি ভালোবাসা ও সৃষ্টিশীলতার বীজ রোপিত হয়।

দীর্ঘ কয়েক দশকের কর্মজীবনে তিনি বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে। লোকসংগীত, আধুনিক গান এবং চলচ্চিত্রের সংগীতে তাঁর লেখা ও সুর করা বহু গান আজও শ্রোতাদের হৃদয়ে সমানভাবে স্থান করে আছে। গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তাঁর সৃষ্টিকর্ম বাংলা সংগীতের ভাণ্ডারকে করেছে আরও সমৃদ্ধ।

শুধু সৃষ্টিশীলতায় নয়, সংগীত প্রযোজনার ক্ষেত্রেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। তিনি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান চেনাসুর–এর কর্ণধার হিসেবে দীর্ঘদিন ধরে নতুন শিল্পী, গীতিকার ও সুরকারদের সুযোগ করে দিয়ে বাংলা সংগীতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

দোহারের এই কৃতী সন্তানের কর্মজীবন ও অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। বাংলা সংগীতের ইতিহাসে তাঁর নাম শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।