ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৩
আজকের সর্বশেষ সবখবর

দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে লিঙ্গ সমতায় অগ্রাধিকার দিতে হবে : স্পিকার

সত্যের কন্ঠ
আগস্ট ৭, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ
পঠিত: 223 বার
Link Copied!

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, লিঙ্গ সমতা, সামাজিক সুবিচার ও টেকসই উন্নয়ন প্রতিটি বিষয়ই পরস্পরের সাথে সম্পর্কিত।

তিনি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্ট্যাডিজ সেন্টার আয়োজিত এ ধরনের কনফারেন্স এশিয়াতে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্ট্যাডিজ আয়োজিত ‘জেন্ডার, স্যোশাল জাস্টিস এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট: দ্য এশিয়ান পারস্পেকটিভ’ শীর্ষক ২য় আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্পিকার এসব কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর ২৪ বছরের রাজনৈতিক সংগ্রামের অনুপ্রেরণা এবং এদেশের নারীদের রাজনৈতিক  ক্ষমতায়নের রোলমডেল। তাই বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী পালনের প্রাক্কালে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রাসঙ্গিক ও প্রশংসনীয়।

স্পিকার বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের জন্য বিভিন্ন ভাতাসহ দক্ষতা উন্নয়ন কর্মসূচী গ্রহণ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্ট্যাডিজের পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন লন্ডন স্কুল অব ইকোনোমিক্সের অধ্যাপক ড. নায়লা কবির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।