ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৯
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজায় গুজব রটনাকারীদের বিরুদ্ধে পুলিশকে সতর্ক থাকতে হবে : আইজিপি

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৯:৫১ অপরাহ্ণ
পঠিত: 334 বার
Link Copied!

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে কোন গুজব ছড়াতে না পারে, সেজন্য সতর্ক থাকতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি পূজা উপলক্ষে পুলিশের টহল জোরদার করারও নির্দেশনা প্রদান করেন।

 

মঙ্গলবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ প্রদান করেন আইজিপি।

 

সভায় অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, মেট্রোপলিটন পুলিশ কমিশনারগণ, রেঞ্জ ডিআইজিগণ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।