ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৯
আজকের সর্বশেষ সবখবর

দুদকে কেউ চাপ সৃষ্টি করলে নাম প্রকাশ করে দেয়া হবে: ড. মোমেন

সত্যের কন্ঠ
নভেম্বর ২৫, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
পঠিত: 47 বার
Link Copied!

আগামী দিনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) কেউ কোনো চাপ সৃষ্টি করতে চাইলে, তাদের নাম প্রকাশ করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, পাচারকৃত অর্থ উদ্ধারে খুব বেশি সফল বলতে পারবো না। চেষ্টা করছি যাতে করে কোন ধরনের টাকা পাচার না করতে পারে।

মতবিনিময় সভায় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ ও সচিব মোহাম্মদ খালেদ রহীম এসময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।