ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৩
আজকের সর্বশেষ সবখবর

দশমিনায় এম.এইচ.ভি কর্মীদের মানববন্ধন 

সত্যের কন্ঠ
আগস্ট ৩১, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ
পঠিত: 464 বার
Link Copied!

মোঃজায়েদ হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী দশমিনা উপজেলায় বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ এম.এইচ.ভি এ্যাসোসিয়োশন, দশমিনা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘন্টাব্যাপি শান্তিপূর্ণ মানববন্ধন করেন এম.এইচ.ভি কর্মীরা।
গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পোঁছে দিতে তারা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন। এছাড়া ও খানা তথ্য সংগ্রহ ও ভিজিট করে সম্ভাব্য রোগীকে সিসি তে প্রেরন,উঠান বৈঠকের মাধ্যমে স্বাস্থ্যশিক্ষা দিয়ে জনগন কে সচেতন করা, যক্ষা ভায়া ও ইপিআই ক্যাম্প পরিচালনায় দায়িত্ব পালন করতে হয় এম,এইচ, ভি  কর্মীদের
উক্ত মানববন্ধনে উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও কর্মীরা বলেন, আমাদের প্রকল্পের মেয়াদ বৃদ্ধি ও স্থায়ী করনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক দিক বিবেচার আবেদন জানাই। কারন এই প্রকল্পে কর্মরত থাকায় আমরা অন্য কোন কর্মসংস্থানের দিকে নজর দেইনি। আমাদের বর্তমানে অন্য কোন কর্মসংস্থানে যাওয়ার বয়স নেই তাই যাহাতে মা, বাবা, সন্তান পরিবারকে নিয়ে দুবেলা দুমুঠো খেতে পারি তাহার জন্য মানবতার মা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই।
এম.এইচ.ভি কর্মীদের সাথে একাত্ততা প্রকাশ করে দশমিনা উপজেলা স্বাস্থ্য সহকারি ও বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এ্যাসোসিয়োশন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার এম.এইচ.ভি কর্মীদের নিয়োগ দানের পর দশমিনা উপজেলায় কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধি পেয়েছে। তাই এই প্রকল্পের মাননীয় পরিচালকের কাছে অনুরোধ করবো মানবিক দিক বিবেচনায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধি সহ এই সকল কর্মীদের স্বাস্থ্য সেবায় বহাল রাখলে সেবার মান বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রীর জিডিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।