ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৪
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল সামরিক আইন জারির পর তোপের মুখে, চাইলেন ক্ষমা

সত্যের কন্ঠ
ডিসেম্বর ৭, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ
পঠিত: 94 বার
Link Copied!

সামরিক আইন জারির ঘোষণার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল। তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সমালোচনার মুখে জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

শনিবার (৭ ডিসেম্বর) দেওয়া ওই ভাষণে প্রেসিডেন্ট ইয়ুন বলেন, “আমি অত্যন্ত দুঃখিত। যারা এই ঘটনার কারণে মর্মাহত হয়েছেন, তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই। সামরিক আইন ঘোষণার আইনি কিংবা রাজনৈতিক দায় আমি এড়াব না। দ্বিতীয়বার আর কখনো মার্শাল ল’ জারি করবো না।”

এ সময় তিনি জানান, তার ক্ষমতায় থাকা না থাকা নিয়ে সিদ্ধান্ত নেবে তার দল। ইয়ুন বলেন, “দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কিংবা আমি প্রেসিডেন্ট হিসেবে থাকবো কিনা, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার আমি দলের ওপর ছেড়ে দিলাম।”

উল্লেখ্য, গত মঙ্গলবার উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষার অজুহাতে ইয়ুন সুক ইয়োল সামরিক আইন জারি করেন। তবে তীব্র বিক্ষোভ ও পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে মাত্র ছয় ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন তিনি। (সূত্র: রয়টার্স)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।