ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৩
আজকের সর্বশেষ সবখবর

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা-ছেলেসহ আহত ২

সত্যের কন্ঠ
আগস্ট ৭, ২০২৩ ১০:০৪ অপরাহ্ণ
পঠিত: 338 বার
Link Copied!

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:কুষ্টিয়ার কুমারখালী উপজেলার উত্তর কয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা-ছেলেসহ একই পরিবারের ২ জন গুরুতর আহত।

৬ আগষ্ট কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া গ্রামে ঘটনাটি ঘটে। আহতরা হলেন উত্তর কয়ার মোঃ নওশের শেখের ছেলে রানা (১৮) ও নওশের শেখের স্ত্রী মোছাঃ মাবিয়া খাতুন (৪০)। আহতরা বর্তমানে কুমারখালী ৫০ শয্যা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত ব্যাক্তিদ্বয় জানান, একই এলাকার ১) মোঃ হাফিজুল ইসলাম (৩৫),পিতা-মোঃ খালেক শেখ,২) মোঃ অন্তর (২৭),পিতা-মোঃ রবিউল ইসলাম,৩) মোঃ হৃদয় (২৮),পিতা-মোঃ মজনু শেখ,৪) মোঃ তুষার (২৫),পিতা-মোঃ অছেল শেখ,৫) মোঃ হাবিল (৪২),পিতা-মোঃ খালেক শেখ উভয় সাং উত্তর কয়া। ৬) মোঃ হাফিজ (৫০), পিতা-অজ্ঞাত,৭) মোঃ দুখু (২২),মোঃ হাফিজ এরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬ আগষ্ট আনুমানিক বিকাল ৪ টার সময় বাড়ির মধ্যে প্রবেশ করিয়া ছেলে ও মাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে। উক্ত বিবাদীরা আঘাত করিয়াও ক্ষ্যান্ত হয়নি, বাড়িতে অনধীকার প্রবেশ করিয়া ভাংচুর ও লুটপাট চালায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।