ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৯
আজকের সর্বশেষ সবখবর

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে খায়রুল হকের দেয়া রায় রাষ্ট্রবিরোধী ছিল: ফখরুল

সত্যের কন্ঠ
জুলাই ২৪, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ
পঠিত: 125 বার
Link Copied!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেয়া রায় রাষ্ট্রবিরোধী ছিল। আইন অনুযায়ী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। দেরিতে হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় আমরা সন্তুষ্ট।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, খায়রুল হকের রায়ের পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। এরপর দেশের সকল রাজনৈতিক সংকটের জন্য এটি দায়ী। তিনি বিচার বিভাগের প্রতি আস্থার জায়গাটিকে ধ্বংস করেছেন।

তিনি আরও বলেন, শিশু একাডেমির ভবনটি ভেঙে ফেলা ও স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানতে পেরেছি। আমরা এটির বিরোধীতা করছি। কারণ ভবনটি ভেঙে ফেলা হলে তা শিশুদের মেধা ও মনন বিকাশে বাধা হয়ে দাঁড়াবে।

আজ বৃহস্পতিবার সকালে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ধানমন্ডি থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। খায়রুল হকের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে ৩টি মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।