ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৮
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার: জিএম কাদের

সত্যের কন্ঠ
আগস্ট ৬, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ
পঠিত: 475 বার
Link Copied!

 প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। সরকারি হিসাবেই ৫ আগস্ট পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৯৬৮ জন। মারা গেছেন ইতিহাসের সবচেয়ে বেশি ৩০৩ জন। এরমধ্যে ২৪১ জনই রাজধানীর বাসিন্দা।  জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ভয়াবহ রূপ নিয়েছে দেশের ডেঙ্গু পরিস্থিতি।

জিএম কাদের বলেন, রাজধানীতেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫২৩ জন। আর রাজধানীর বাইরে ২৯ হাজার ৪৪৫ জন। তিনি বলেন, হাসপাতালে বেড খালি নেই, বারান্দা, করিডোর এবং সিঁড়ির নিচেও ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। হাসপাতালে পা ফেলার জায়গা নেই। পর্যাপ্ত জনবল ও সরকারি সহায়তার অভাবে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।