ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪২
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপি ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ১৯ বস্তা ভেজাল হলুদ জব্দ; ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

সত্যের কন্ঠ
জুন ১৬, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
পঠিত: 69 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর ফরাশগঞ্জ ও শ্যামবাজার এলাকায় ভেজাল ও নিম্নমানের মসলা উৎপাদন, প্যাকেজিং এবং বাজারজাতকরণের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে ১৯ বস্তা ভেজাল হলুদ গুড়া জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে ফরাশগঞ্জ ও শ্যামবাজার এলাকার কয়েকটি প্রতিষ্ঠানে ভেজাল ও নিম্নমানের মসলা উৎপাদন, প্যাকেজিং এবং বাজারজাত করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) সংশ্লিষ্ট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ১৯ বস্তা ভেজাল ও নিম্নমানের হলুদ গুড়া জব্দ করা হয়। একই সঙ্গে ভেজাল মসলা উৎপাদনের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পরে জব্দকৃত ভেজাল হলুদ গুড়া ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভেজালবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।