ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩২
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি নরসিংদী থেকে গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১৬, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ
পঠিত: 21 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মো. রনি (২২)-কে নরসিংদী থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গত ১৫ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার শাষপুর এলাকার শহীদ মিনার এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা। ২০২৫ সালের ২ মে সকালে হারিয়ে যাওয়া একটি ছাগল খুঁজতে অভিযুক্তের বাড়িতে গেলে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে রনি তাকে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে বিয়ের আশ্বাস দিয়ে ঘটনাটি গোপন রাখতে বলে।

পরবর্তীতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি বিয়ের দাবি জানান। তবে অভিযুক্ত ও তার পরিবার বারবার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করতে থাকে। গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ বিয়ের দাবিতে অভিযুক্তের বাড়িতে গেলে তাকে মারধর করা হয়। একপর্যায়ে অভিযুক্তের বাবা আব্দুর রহিম তার বুকের ওপর চেপে বসে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রসববেদনা শুরু হলে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

এ ঘটনায় গত ৬ মে রানীশংকৈল থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হলে আসামিরা আত্মগোপনে চলে যায়। মামলার তদন্তে র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প এবং র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্পের যৌথ অভিযানে প্রধান আসামি রনিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।