ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৪
আজকের সর্বশেষ সবখবর

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৩ হাজার ৯১৮ মামলা

সত্যের কন্ঠ
জুন ২৭, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
পঠিত: 35 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৩ হাজার ৯১৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানের সময় ৭৫৫টি যানবাহন ডাম্পিং এবং ৪৮৮টি যানবাহন রেকার করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১৯৮টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ৩১৫টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৯৫৭টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৫২টি মামলা করা হয়েছে।

এছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৭৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৭৯৫টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৯২টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৩২২টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।