ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৪
আজকের সর্বশেষ সবখবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ৩৫৭ মামলা

সত্যের কন্ঠ
জুলাই ১, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
পঠিত: 25 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে অভিযান চালিয়ে ২ হাজার ৩৫৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানের সময় ৬০৯টি যানবাহন ডাম্পিং এবং ৩২৯টি যানবাহন রেকার করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১০৪টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ২৩৫টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬৮টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬৭টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৩৬টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৭৪টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪২৩টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২৫০টি মামলা করা হয়।

এছাড়া অভিযানের সময় ট্রাফিক আইন ভঙ্গের দায়ে মোট ৬০৯টি যানবাহন ডাম্পিং এবং ৩২৯টি যানবাহন রেকার করা হয়েছে।

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।