কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর বিশেষ অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি মো. আলী হোসেন ওরফে শুগুলা (৪৩) গ্রেফতার হয়েছেন।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ জুন বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ পৌরসভার ঝরণা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত শুগুলার বাড়ি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকায়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
