ঝিনাইদহের আলোচিত আফিয়া আক্তার খুশি হত্যা মামলার প্রধান আসামি মো. সাঈদ মেহেদীকে (৩০) সাতক্ষীরার দেবহাটা থেকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে দেবহাটার পারুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার অনুযায়ী, খুশি ও সাঈদ মেহেদী প্রেম করে গোপনে বিয়ে করেছিলেন। বিয়ের পর পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ ও মারধরের ঘটনা ঘটত। গত ১৩ মে ঝিনাইদহ শহরের বাসা থেকে খুশির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা সদর থানায় স্বামী সাঈদ মেহেদীকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
