ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫০
আজকের সর্বশেষ সবখবর

জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১৬, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ
পঠিত: 24 বার
Link Copied!

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে (৭৭) রাজধানীর বনানী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির তথ্য অনুযায়ী, দীর্ঘদিন আত্মগোপনে থাকা মোজাফফর হোসেনকে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) রাতে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর বিষয়টি আর্মড ফোর্সেস ডিভিশনকে জানানো হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।